ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ

শের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ চিরনিদ্রায় শায়িত হলেন বাবার কবরে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দাফনের সময় শাফিনের স্বজন এবং মাইলস সদস্যরা সঙ্গে ছিলেন।


এর আগে গুলশানের আজাদ মসজিদে জোহরের নামাজের পর শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।


এ সময় শাফিনকে শেষবারের মত দেখতে উপস্থিত হয়েছিলেন গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে। এ ছাড়া শাফিন আহমেদের বন্ধুবান্ধব, স্বজন, ভক্তরা জানাজায় অংশ নেন এবং তাকে শ্রদ্ধা জানান।এরপরে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্তর কবরে সমাহিত করা হয় শাফিন আহমেদকে। এর পাশেই রয়েছে শাফিনের মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের কবর।


গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদের প্রয়াণ ঘটে। এরপর সেখানেই শাফিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মৃত্যুর চার দিন পর গতকাল ২৯ জুলাই ঢাকায় তার মরদেহ আনা হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑